ঢাকা    মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের অভিযোগ

সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করেছেন, এটি পরিকল্পিত হামলা এবং এর পেছনে প্রশাসনের সহায়তা ছিল।

সোমবার (৬ জুলাই) রাত প্রায় পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। বিস্ফোরণের পর নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তিনি মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

বিস্ফোরণের পর বক্তব্যে নাহিদ ইসলাম অভিযোগ করেন, সমাবেশস্থলের বিদ্যুৎ বন্ধ করে হামলার পরিবেশ তৈরি করা হয়েছিল। তিনি বলেন, "স্পষ্টভাবে আজকের এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে। কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল? আমাদের খুনের পরিকল্পনা থেকেই এখানে বোমা বিস্ফোরণ করা হয়েছে।"

তিনি আরও অভিযোগ করেন, সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ব্যর্থ হয়েছে। পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন (ডিসি) এবং সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানান।

নাহিদ ইসলাম জানান, বিস্ফোরণে দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। দ্রুত বিচার নিশ্চিত না হলে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের জবাবদিহির আওতায় আনার হুঁশিয়ারিও দেন তিনি।

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x