ঢাকা    শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত হবে: প্রতিমন্ত্রী মিল্লাত

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেলের উদ্বোধন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেলের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোলার প্যানেল উদ্বোধন করেন এম এ রশিদুজ্জামান মিল্লাত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুর হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লব, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীমসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম এ রশিদুজ্জামান মিল্লাত বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপনের ফলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে। এর মাধ্যমে চিকিৎসাসেবা আরও কার্যকর, মানসম্মত ও নিরবচ্ছিন্নভাবে প্রদান করা সম্ভব হবে।

তিনি আরও জানান, বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে, যাতে উপজেলার মানুষ আধুনিক ও উন্নত স্বাস্থ্যসেবা পেতে পারেন।

একই দিনে প্রতিমন্ত্রী বকশীগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বুড়িগঙ্গা

শনিবার, ০৪ জুলাই ২০২৬

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেলের উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x