ঢাকা    শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কামারখন্দে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কামারখন্দে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও সৃষ্টিশীলতাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সিরাজগঞ্জের কামারখন্দে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হওয়া এ উৎসবের সমাপনী অনুষ্ঠান ও মূল আলোচনা সভা শনিবার (৪ জুলাই) কামারখন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. বিপাশা হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (এমপি)-এর ব্যক্তিগত কর্মকর্তা এবং সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল কায়েস।

প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল্লাহ আল কায়েস বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানবতার কবি। তাঁর কবিতা ও গান আমাদের অন্যায়-অবিচারের বিরুদ্ধে লড়াই করতে অনুপ্রাণিত করে। তরুণ প্রজন্মের মাঝে নজরুলের দেশপ্রেম ও চেতনা ছড়িয়ে দিতে উপজেলা পর্যায়ের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”

সভাপতির বক্তব্যে ইউএনও ড. বিপাশা হোসাইন বলেন, “কামারখন্দের শিক্ষা ও সংস্কৃতির বিকাশে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমরা স্থানীয় শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের কাছে কবির কালজয়ী সাহিত্য ও সৃষ্টিকর্ম তুলে ধরার চেষ্টা করেছি।”

আলোচনা সভা শেষে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনায় উপস্থিত দর্শকরা মুগ্ধ হন।

তিন দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে স্থানীয় সংস্কৃতিপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে কামারখন্দ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বুড়িগঙ্গা

শনিবার, ০৪ জুলাই ২০২৬

কামারখন্দে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x