ঢাকা    শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

উদ্ভাবকদের জন্য স্বল্প সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

হাসিনুজ্জামান মিন্টু 

ঠাকুরগাঁও প্রতিনিধি:

উদ্ভাবনী প্রযুক্তি ও নতুন উদ্যোক্তাদের এগিয়ে নিতে ব্যাংকগুলোর মাধ্যমে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানী চুনিহাড়ী এলাকায় স্থানীয় উদ্ভাবক সলেমান আলীর তৈরি ‘সলেমান সোলার সেচ পাম্প’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন কেবল রাস্তা-ঘাট বা অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব। তাই উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করার পাশাপাশি অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতে হবে।

তিনি বলেন, “মানুষের পেটে ভাত পৌঁছাতে হবে, নতুন নতুন উদ্ভাবন সৃষ্টি করতে হবে এবং সেই উদ্ভাবনকে সফল ব্যবসায় রূপ দিতে হবে। তবেই প্রকৃত উন্নয়ন নিশ্চিত হবে।”

উদ্ভাবক সলেমান আলীর প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, একজন সাইকেল মেকানিক হিসেবে কর্মজীবন শুরু করেও তিনি নিজস্ব প্রচেষ্টায় সৌরচালিত সেচ পাম্প উদ্ভাবন করেছেন, যা কৃষিতে বিদ্যুতের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এমন মেধাবী উদ্ভাবকদের পাশে দাঁড়াতে ব্যাংকগুলোর সঙ্গে স্বল্প সুদে ঋণের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

তিনি আরও জানান, কয়েকদিন আগে সলেমান আলী ঢাকায় গিয়ে তার উদ্ভাবিত প্রযুক্তি সম্পর্কে তাকে অবহিত করেছিলেন। দেশের বিভিন্ন অঞ্চলে নীরবে কাজ করে যাওয়া এসব উদ্ভাবকরাই ভবিষ্যতের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মন্তব্য করেন তিনি।

একই দিনে মির্জা ফখরুল ঠাকুরগাঁও একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরে তিনি ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি লুৎফর রহমান মিঠু। অনুষ্ঠানে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু।

এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ রাজনৈতিক, প্রশাসনিক ও সাংবাদিক মহলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দিনের শেষ পর্বে মির্জা ফখরুল এনটিভির ২৪তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন এবং অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বুড়িগঙ্গা

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

উদ্ভাবকদের জন্য স্বল্প সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x