ঢাকা    শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

ঠাকুরগাঁওয়ে সৌরচালিত সেচ পাম্প উদ্বোধন: উদ্ভাবকদের স্বল্প সুদে ঋণের আশ্বাস মির্জা ফখরুলের

দেশের উদ্ভাবক ও নতুন উদ্যোক্তাদের এগিয়ে নিতে ব্যাংকের মাধ্যমে স্বল্প সুদে ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানী চুনিহাড়ী এলাকায় স্থানীয় উদ্ভাবক সলেমান আলীর উদ্ভাবিত ‘সলেমান সোলার সেচ পাম্প’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের অগ্রগতি শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ থাকতে পারে না। মানুষের আয় বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা গড়ে তোলার মধ্য দিয়েই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তাই উদ্ভাবনী উদ্যোগকে শুধু স্বীকৃতি দিলেই হবে না, আর্থিক সহায়তার মাধ্যমেও এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, মানুষের জীবনমান উন্নয়নের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নতুন প্রযুক্তি ও উদ্ভাবনকে ব্যবসায়িক সাফল্যে রূপান্তর করা জরুরি। এতে দেশের অর্থনীতি যেমন শক্তিশালী হবে, তেমনি কর্মসংস্থানের নতুন ক্ষেত্রও তৈরি হবে।

উদ্ভাবক সলেমান আলীর প্রশংসা করে তিনি বলেন, একজন সাইকেল মেকানিক হিসেবে কর্মজীবন শুরু করেও নিজের প্রচেষ্টায় তিনি সৌরচালিত সেচ পাম্প তৈরি করেছেন, যা কৃষিতে বিদ্যুতের বিকল্প হিসেবে কার্যকর ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্ভাবকদের জন্য ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, কয়েকদিন আগে সলেমান আলী ঢাকায় গিয়ে তার উদ্ভাবনের বিষয়টি তুলে ধরেছিলেন। দেশের বিভিন্ন অঞ্চলে নীরবে কাজ করে যাওয়া এমন উদ্ভাবকরাই ভবিষ্যতের উন্নত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও মন্তব্য করেন তিনি।

সফরের অংশ হিসেবে মির্জা ফখরুল ঠাকুরগাঁও একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরে তিনি ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, প্রেসক্লাব সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানুসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দিনের শেষ কর্মসূচিতে তিনি এনটিভির ২৪তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন এবং উপস্থিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বুড়িগঙ্গা

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ঠাকুরগাঁওয়ে সৌরচালিত সেচ পাম্প উদ্বোধন: উদ্ভাবকদের স্বল্প সুদে ঋণের আশ্বাস মির্জা ফখরুলের

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x