সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। এই সময় তাদের কাছ থেকে ১২৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।এর আগে সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার আলগীরচর এলাকার জজ মিয়ার ছেলে ফারুক হোসেন (৪০), কেরানীগঞ্জ দক্ষিণ থানার আমবাগিচা এলাকার মৃত মনসুর আলীর ছেলে আলী হোসেন (৪৬), আশুলিয়া থানার দুর্গাপুর পশ্চিমচালা এলাকার মাদার আলীর ছেলে মোঃ সালাউদ্দিন (২৬) ও একই এলাকার মৃত ইব্রাহিম এর ছেলে মোঃ সাজু হোসেন (২৯)।ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানাধীন মধ্য শ্যামপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ফারুক হাসান (৪০), মোঃ আলী হোসেন (৪৬) নামের দুইজনকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। মাদক বিক্রির পরিবহন হিসাবে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করেন। উদ্ধার হওয়া ইয়াবার বাজার মূল্য লক্ষ ষাট হাজার টাকা। অপর এক পৃথক অভিযানে আশুলিয়া থানাধীন দূর্গাপুর পশ্চিমচালা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ সালাউদ্দিন (২৬), মোঃ সাজু হোসেন (২৯), নামের দুইজনকে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করেন। যাহার আনুমানিক বাজার মূল্য ১৩,৮০০ টাকা।আটক আসামী ফারুক হাসান এর বিরুদ্ধে ১ টি নারী ও শিশু আইনে ০১ টি মামলা রয়েছে ও আসামী মোঃ আলী হোসেন এর বিরুদ্ধে ২ টি মাদক মামলা রয়েছে।এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।