ঢাকা    শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

গার্মেন্টসে চাকরির আশায় বাড়ি ছেড়েছিল চার স্কুলছাত্রী, দুই দিন পর সিলেট থেকে উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষার্থী গার্মেন্টসে চাকরির আশায় বাড়ি ছেড়েছিলেন বলে জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। নিখোঁজ হওয়ার দুই দিন পর সিলেট থেকে তাদের উদ্ধার করে পুলিশ।

শুক্রবার ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে এ তথ্য নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) স্নেহাশীষ কুমার দাস।

পুলিশ জানায়, নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা ও সংশ্লিষ্ট জেলার পুলিশের সহযোগিতায় সিলেটে তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে একটি বাস কাউন্টার এলাকা থেকে চার শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যদের দাবি, চাকরির উদ্দেশ্যেই তারা বাড়ি থেকে বের হয়েছিল। তবে তাদের সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত চার শিক্ষার্থীকে ঠাকুরগাঁওয়ে নিয়ে এসে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে তাদের পরিবারের সদস্যদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় অভিভাবকদের সন্তানদের প্রতি আরও নজরদারি বাড়ানোর পাশাপাশি চাকরির প্রলোভন বা অপরিচিত ব্যক্তির কথায় কোথাও না যাওয়ার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

বুড়িগঙ্গা

শনিবার, ০৪ জুলাই ২০২৬

গার্মেন্টসে চাকরির আশায় বাড়ি ছেড়েছিল চার স্কুলছাত্রী, দুই দিন পর সিলেট থেকে উদ্ধার

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x