ঢাকা    শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

বসুন্ধরা গ্রুপের গণমাধ্যমের বিরুদ্ধে প্রোপাগান্ডার অভিযোগ এনসিপির

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের কয়েকটি মূলধারার সংবাদমাধ্যমের বিরুদ্ধে চরম অপেশাদারত্ব ও সংঘবদ্ধ প্রোপাগান্ডা চালানোর অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দলটি বলেছে, কোনো প্রমাণ ছাড়াই জুলাই গণঅভ্যুত্থান এবং এর নেতাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর ও চরিত্রহননমূলক সংবাদ প্রকাশ করা হচ্ছে।

শুক্রবার (২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় স্বাধীন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতায় বিশ্বাসী এনসিপি মনে করে, কিছু সংবাদমাধ্যম সংবাদ পরিবেশনের স্বীকৃত নীতিমালা উপেক্ষা করে নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছে।

বিবৃতিতে বসুন্ধরা গ্রুপের ইস্টওয়েস্ট মিডিয়া লিমিটেডের অধীন দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান ও বাংলানিউজের নাম উল্লেখ করে অভিযোগ করা হয়, এসব গণমাধ্যম জুলাই গণঅভ্যুত্থান এবং এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহকে নিয়ে ধারাবাহিকভাবে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে।

এনসিপির দাবি, অনুসন্ধানী প্ল্যাটফর্ম ‘দ্য ডিসেন্ট’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হাসনাত আব্দুল্লাহর সংসদীয় বক্তব্যের পর ২৮ জুন থেকে ১ জুলাই পর্যন্ত মাত্র চার দিনে বসুন্ধরা গ্রুপের কয়েকটি সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে ৯৯টি নেতিবাচক কনটেন্ট প্রকাশ করা হয়েছে। অনেক ক্ষেত্রে একই প্রতিবেদন একাধিক মাধ্যমে অল্প সময়ের ব্যবধানে প্রকাশিত হয়েছে বলেও অভিযোগ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কিছু সংবাদমাধ্যম গণহত্যার পক্ষের অবস্থান নিয়েছিল এবং এখনো সেই সময়ের ভুল স্বীকার না করে একই ধরনের বয়ান প্রচার করে যাচ্ছে। এতে গণমাধ্যমের প্রতি সাধারণ মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছে দলটি।

এনসিপি দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের টকশোতে সঞ্চালক বা আলোচক হিসেবে আমন্ত্রণ না জানানোর বিষয়ে গণমাধ্যমকে সতর্ক থাকতে হবে।

একই সঙ্গে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ বাস্তবায়নেরও আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি।

বুড়িগঙ্গা

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

বসুন্ধরা গ্রুপের গণমাধ্যমের বিরুদ্ধে প্রোপাগান্ডার অভিযোগ এনসিপির

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x