ঢাকা    শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

অপহরণে সরাসরি সম্পৃক্ততার দাবি ডিবির

সুখরঞ্জন বালী গুম মামলায় সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার

২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী সুখরঞ্জন বালীকে হাইকোর্ট এলাকা থেকে অপহরণ করে গুমের ঘটনায় তৎকালীন সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমানের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ তুলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) অনুরোধের ভিত্তিতে বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে রাজধানীর বাড্ডা এলাকার নিজ বাসা থেকে ফজলুর রহমানকে আটক করা হয়। পরে তাকে ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

শফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণের ঘটনায় ফজলুর রহমানের প্রত্যক্ষ ভূমিকা ছিল। ঘটনার সময় তিনি ডিবিতে কর্মরত ছিলেন।

ডিবির এই কর্মকর্তা আরও দাবি করেন, ঘটনার দিন হাইকোর্ট এলাকায় গাড়ি থেকে নামার পর সুখরঞ্জন বালীকে প্রথমে ফজলুর রহমান শারীরিকভাবে আঘাত করেন। পরে তার শার্টের কলার ধরে জোরপূর্বক ডিবির একটি গাড়িতে তুলে নেওয়া হয়। এ ঘটনায় ফজলুর রহমান এবং তার সঙ্গে থাকা টিম সরাসরি অংশ নিয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।

বুড়িগঙ্গা

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সুখরঞ্জন বালী গুম মামলায় সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x