ঢাকা    শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

জাতীয়

দুই হার্টে ছিদ্র, হুমায়রার চিকিৎসার দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত স্পিকার

মাত্র দুই বছর ছয় মাস বয়সী শিশু হুমায়রা। জন্ম থেকেই হৃদপিণ্ডে দুটি ছিদ্র নিয়ে অসুস্থ এই শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।হুমায়রা নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের রামনগর গ্রামের সাগর (২৩) ও মনি আক্তারের (২২) মেয়ে। চার সদস্যের পরিবারের এই শিশুটিকে নিয়ে দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন বাবা-মা।চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচার করা না গেলে হুমায়রার জীবন মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। চিকিৎসকের দেওয়া সময়সীমা অনুযায়ী, জরুরি ভিত্তিতে চিকিৎসা করানোর জন্য হাতে ছিল মাত্র ২০ দিন। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছিল না।এ অবস্থায় বিষয়টি জানতে পেরে মানবিক উদ্যোগ নিয়ে হুমায়রার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তাঁর এই উদ্যোগে অসহায় পরিবারটির মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং শিশুটিকে সুস্থ করে তোলার নতুন আশার সৃষ্টি হয়েছে।হুমায়রার বাবা সাগর বলেন, “আমার মেয়ের চিকিৎসার দায়িত্ব নেওয়ায় আমরা মাননীয় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রতি চিরকৃতজ্ঞ। তিনি আমাদের অসহায় অবস্থায় পাশে দাঁড়িয়েছেন। আল্লাহ তাঁর মঙ্গল করুন।”হুমায়রার মা মনি আক্তারও মেয়ের চিকিৎসার দায়িত্ব নেওয়ায় ভারপ্রাপ্ত স্পিকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।স্থানীয়রা জানান, অসহায় একটি শিশুর জীবন বাঁচাতে ভারপ্রাপ্ত স্পিকারের এমন মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তাঁদের প্রত্যাশা, প্রয়োজনীয় চিকিৎসা শেষে দ্রুত সুস্থ হয়ে পরিবারের কোলে ফিরবে ছোট্ট হুমায়রা।মানবিকতার হাত বাড়িয়ে হুমায়রার পাশে দাঁড়ানোয় এখন তার পরিবার দেখছে নতুন জীবনের স্বপ্ন।

দুই হার্টে ছিদ্র, হুমায়রার চিকিৎসার দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত স্পিকার