ঢাকা    বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

আইন ও অপরাধ

রাজধানীর তুরাগ থানাধীন বামনারটেক এলাকায় নিয়ম বহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা রাজউকের

রাজধানীর তুরাগ থানাধীন বামনারটেক এলাকায় অনুমোদনহীন ও নিয়ম বহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।বৃহস্পতিবার ০৬ই জুলাই  রাজউকের আওতাধীন তুরাগের বামনারটেক এলাকায় অভিযান পরিচালনা করে জরিমানা ও আইনি ব্যাবস্থা গ্রহন করা হয়। অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব,মোঃসবুজ হাসান।  এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন সহ, ইমারত পরিদর্শক, ডেসকোর নিযুক্ত কর্মকর্তা সহ  সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজউক সূত্রে জানা যায়, অভিযানে বামনারটেক মাদবর নগর ও ধউর এলাকায়  বেশ কিছু নির্মাধীন ভবন পরিদর্শন করা হয়।   এর মধ্যে একটি  ভবনের অবৈধ অংশ অপসারণ ও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়।  রাজউক জানিয়েছে, রাজধানীতে অনুমোদনহীন ও বিধি বহিঃভূত ভবন নির্মাণ রোধে মোবাইল কোর্ট ও রাজউকের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে। একই সংগে ভবন মালিক ও নির্মাণ  সংশ্লিষ্টদের যথাযথ অনুমোদন নিয়ে নির্মাণ কাজ   পরিচালনা করারও আহব্বান জানানো হয়েছে।

রাজধানীর তুরাগ থানাধীন বামনারটেক এলাকায় নিয়ম বহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা রাজউকের