ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

মোহনপুরে সেনাসদস্যের নির্মাণকাজে মব সৃষ্টি করে বাঁধা যুবদল নেতার

রাজশাহীর মোহনপুরে এক চাকুরীরত সেনাসদস্যের ব্যক্তি মালিকানাধীন পৈত্রিক জমিতে দেয়াল নির্মাণ কাজে মব সৃষ্টি করে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার রায়ঘাটি ইউনিয়নের ঔষায়ের হাটরা-মুকিমপুর মৌজায় এ ঘটনা ঘটে। 

জমির মালিক ঐ সেনাসদস্যের অভিযোগ, তাঁদের নিজস্ব পৈত্রিক জমিতে চলাচলের জন্য চার ফুট প্রশস্ত পায়ে হাঁটার রাস্তা রেখে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। এ সময় মুকিমপুর গ্রামের আকবর আলীর ছেলে যুবদল নেতা রতন লোকজন নিয়ে এসে নির্মাণকাজে বাধা দেন এবং কাজ বন্ধ করে দেন। তিনি আরো অভিযোগ করেন, রায়ঘাটি ইউনিয়ন যুবদল নেতা আফজাল হোসেন রতন পর্যায়ক্রমে এর আগেও এ ধরনের পরিস্থিতি একাধিকবার সৃষ্টি করছেন।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট মামলার তথ্য অনুযায়ী, এর আগেও গত ৮ জুন একই জমিতে নির্মাণকাজ চলাকালে যুবদল নেতা রতন লোকজন নিয়ে এসে কাজে বাঁধা দেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় সেনাসদস্য শরিফুল ইসলাম মোহনপুর থানায় গত ১০ জুন ২০২৬ তারিখে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে শহিদুল ইসলাম, বাবুল হোসেন, রতন হোসেন, আলমগীর, আবু সাঈদ, সেফাতুল্লাহ, মুনতাজ আলী, শফিউল ইসলাম, আব্দুল খালেক ওরফে মোনারুল, মোনারুল ইসলামসহ অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনের নাম উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।

জমির মালিক ঐ সেনাসদস্য আরও জানায়, বিষয়টি স্থানীয় ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতাদের অবহিত করা হয়েছে। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। রাজনৈতিক নেতারা ঘটনাস্থল ও জমি পরিদর্শন করেছেন বলেও দাবি করেন তিনি। 

সেনাসদস্য শরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, তিনি নিজের জমিতে আইনসম্মত ভাবে নির্মাণকাজ করতে চান এবং চলাচলের জন্য প্রয়োজনীয় পথও রেখেছেন এবং জমির এক সাইড দিয়ে সম্পূর্ণ রাস্তা দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। তাই তাঁদের বৈধ জমিতে নির্বিঘ্নে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানান, জমির মালিকেরা চলাচলের জন্য চার ফুট রাস্তা রেখেছেন। এরপরও ফসলি জমির মধ্য দিয়ে তাঁদের কাছে বড় রাস্তা দাবি করা হচ্ছে। ব্যক্তি মালিকানাধীন জমির মধ্যবর্তী স্থান দিয়ে থেকে এভাবে বড় রাস্তা দাবি করা কতটা যৌক্তিক? জমির মালিকেরা কেন তাঁদের ব্যক্তিগত জমি ছেড়ে দেবেন বলেও প্রশ্ন রাখেন তারা।

এদিকে, মব সৃষ্টি করে কাজ বন্ধের বিষয়ে জানতে যুবদল নেতা আফজাল হোসেন রতন অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ও আমার বউ বাচ্চাসহ সাধারণ জনগণ হিসেবে রাস্তার দাবি নিয়ে সেখানে গিয়েছিলাম। তারা ৪ ফিট রাস্তা ছাড়তে চাই, আমরা ৬ ফিট রাস্তার দাবি করেছি।

বুড়িগঙ্গা

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মোহনপুরে সেনাসদস্যের নির্মাণকাজে মব সৃষ্টি করে বাঁধা যুবদল নেতার

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x