ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

প্রটোকল ভেঙ্গে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে গিয়ে ওএসডি হয়েছেন বিভাগীয় কমিশনার

মশিউর রহমান রাজশাহী ব্যুরো:রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করে জন প্রশাসন মন্ত্রনালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার রাষ্টপতির আদেশক্রমে উপ সচিব জেতী প্রু স্বাক্ষরিত আদেশে তাকে তাৎক্ষণিক বদলি করা হয়।

‎এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহী সফর শেষে শাহ মখদুম বিমানবন্দরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে হাত মেলান। রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভেঙ্গে ঝুঁকে এগিয়ে আসার চেষ্টা করেন।

‎এর পরপরই ইউসুফ আলীকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শনে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে মঙ্গলবার সকাল পৌনে ৯টায় তিনি ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন। 

পরে সেখান থেকে রাজশাহীতে আসেন। রাজশাহীর কর্মসূচি শেষে রাতে তিনি চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।

বুড়িগঙ্গা

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

প্রটোকল ভেঙ্গে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে গিয়ে ওএসডি হয়েছেন বিভাগীয় কমিশনার

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x