ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

কেশবপুরে ধর্ম মন্ত্রণালয়ের সচিব

‘সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই, আমরা সবাই বাংলাদেশি’

যশোরের কেশবপুরে শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সমাবেশে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেছেন, “আমাদের দেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই, আমরা সবাই বাংলাদেশি।” ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশের নাগরিক এবং সবার সমান অধিকার রয়েছে—এমন সম্প্রীতির বার্তাই উঠে আসে তাঁর বক্তব্যে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে কেশবপুর উপজেলার ত্রিপল্লী সার্বজনীন মন্দির প্রাঙ্গণে ত্রিপল্লী পূজা উদ্‌যাপন কমিটির উদ্যোগে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রূপক সিংহ।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য ও উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, বিএনপি নেতা ও কমিশনার আফজাল হোসেন বাবু, উপজেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের আহ্বায়ক বিশ্বজিৎ চৌধুরী এবং যুগ্ম আহ্বায়ক মোহন দেবনাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান পরিচালনা করেন কেশবপুর উপজেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের সদস্যসচিব উৎপল দে ও সুমন দাস।

অনুষ্ঠানে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এ ছাড়া চারুপীঠ একাডেমির শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

বুড়িগঙ্গা

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

‘সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই, আমরা সবাই বাংলাদেশি’

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x