ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

কেশবপুর প্রেসক্লাবে নতুন সদস্য হলেন ৩৭ জন, নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

যশোরের কেশবপুর প্রেসক্লাবে যাচাই-বাছাই শেষে নতুন করে ৩৭ জনকে সদস্যপদ দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন সদস্যদের পরিচিতি সভা ও নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আশরাফ উজ জামান খান। সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ।

সভায় প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতিতে বিদায়ী সভাপতি আশরাফ উজ জামান খান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ নবনির্বাচিত সভাপতি জয়দেব চক্রবর্তী ও সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুসের হাতে সংগঠনের দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী ও মোতাহার হোসাইন, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান এবং সদস্য এম এ রহমান, মোস্তাফিজুর রহমান মিন্টু ও মঞ্জুরুল ইসলাম মুকুল।

আবেদনের ভিত্তিতে যাচাই-বাছাই শেষে ৩৭ জনকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। নতুন সদস্যদের বিদায়ী সভাপতি আশরাফ উজ জামান খান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ স্বাক্ষরিত সদস্যপদের চিঠি দেওয়া হয়। এ সময় তাঁদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

নতুন সদস্যরা হলেন এম এ রহমান (আমাদের সময় ও পত্রদূত), আব্দুল খালেক (প্রতিদিনের কণ্ঠ), রুস্তম আলী (জনতা ও নওয়াপাড়া), জি এম মিন্টু (মানবকণ্ঠ), আখতার হোসেন (চ্যানেল এস ও দৈনিক যশোর), মোস্তাফিজুর রহমান মিন্টু (বাংলার ভোর), কৃষ্ণপদ দাস (চৌকস), নুরুজ্জামান (খুলনা গেজেট), মঞ্জুরুল ইসলাম মুকুল (গ্রামের সংবাদ), খমিনুর রহমান (বাংলাদেশের খবর), আবুল কালাম আজাদ (প্রজন্ম নিউজ), মাহাবুর রহমান (সকালের বার্তা), মেহেদী হাসান (আজকের আওয়াজ), রবিউল ইসলাম (মুক্ত খবর), রোকনুজ্জামান (সাতক্ষীরা সংবাদ), হাফিজুর রহমান (কল্যাণ), রায়হান জনি (গ্রামের কাগজ), মিজানুর রহমান খান (দৈনিক খুলনা), তাজাম্মুল হক (মুক্তেশ্বরী), নাসিম কামাল খান (খুলনা টাইম), আব্দুল কাদের (আজকের কালান্তর), মোসলেম উদ্দিন (দেশ জনতার কথা), আবুল কাশেম সোহাগ (দৃষ্টিপাত), একরামুল কবির (কালের চিত্র), আব্দুল হামিদ (বাংলার ডাক), রুস্তম আলী ফরাজী (সবুজ বাংলাদেশ), মঞ্জুরুল হোসেন ডবলু (দেশ জনতার কথা), ইব্রাহিম রেজা (গ্রামের কাগজ), মোশাররফ হোসাইন (দেশ জনতার কথা), তৌহিদুজ্জামান (নিউ বাংলা টিভি), অমিতাভ চৌধুরী (স্বদেশ বিচিত্রা), রায়হান বিল্লাল মাসুম (রাজধানী টেলিভিশন), জয় কুমার রায় (জনতার খবর), ইমরান আহমেদ (দৈনিক শিরোমণি), বাপ্পা কুমার পাল (সত্যপাঠ), মোহাচ্ছান আলী শাওন (দৈনিক যশোর) ও রবিন দেবনাথ (দৈনিক বিজয় সকাল)।

এ ছাড়া সিরাজুল ইসলাম (স্পন্দন), সোহেল পারভেজ (সকালের সময়) ও উদয় সিংহের (দৈনিক যশোর) বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

সভায় বক্তারা প্রেসক্লাবের গঠনতন্ত্র মেনে চলা এবং সংগঠনের শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বুড়িগঙ্গা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

কেশবপুর প্রেসক্লাবে নতুন সদস্য হলেন ৩৭ জন, নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x