ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

দুর্গাপূজা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

 আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে টানা সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৭ অক্টোবর (শনিবার) থেকে ২৩ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে।

সোনাহাট স্থলবন্দরের সিঅ্যান্ডএফ (কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

সোনাহাট স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, ছুটি শেষে আগামী ২৪ অক্টোবর (শনিবার) থেকে বন্দরের মাধ্যমে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

সহকারী পরিচালক বদিউজ্জামান জানান, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ এবং দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্টদের পক্ষ থেকে ছুটির বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে ১৭, ১৮ ও ১৯ অক্টোবর বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক থাকবে।

তিনি আরও জানান, নির্ধারিত ছুটি শেষে ২৪ অক্টোবর থেকে সোনাহাট স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হবে।

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x