ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

রাণীশংকৈলে পূজামণ্ডপ পরিদর্শনে কেন্দ্রীয় যুবদল নেতা কামাল আনোয়ার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি কামাল আনোয়ার আহমেদ। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

সম্প্রতি রাণীশংকৈল পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বন্দর, কলেজপাড়া, রংপুরিয়া মার্কেট ও ধাম মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে পূজামণ্ডপে উপস্থিত ভক্ত ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

এ সময় কামাল আনোয়ার আহমেদ ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ায়। সব ধর্মের মানুষের পারস্পরিক সম্মান ও সহযোগিতার মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই চেতনাকে ধারণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম আক্তার, পৌর যুবদলের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মমিন, সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম, মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, সদস্যসচিব আনারকলি এবং ছাত্রদলসহ যুবদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় স্থানীয় নেতাকর্মীরা তাঁর সঙ্গে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

রাণীশংকৈলে পূজামণ্ডপ পরিদর্শনে কেন্দ্রীয় যুবদল নেতা কামাল আনোয়ার

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x