নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও প্রভাষক কামরুল হাসান। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তাঁর উদ্যোগে বিভিন্ন পূজামণ্ডপে ১০০টি গেঞ্জি বিতরণ করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ডাহিয়া ইউনিয়নের বিয়াশ কারিকরপাড়া, বাবুরপাড়াসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন কামরুল হাসান। এ সময় তিনি পূজার সার্বিক আয়োজন, মণ্ডপের পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি পূজামণ্ডপের আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান উপস্থিত সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তাঁর উদ্যোগে বিভিন্ন পূজামণ্ডপে ১০০টি গেঞ্জি বিতরণ করা হয়।এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজামণ্ডপের আয়োজক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।