ঢাকা    সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

বেরোবিতে ‘শহীদ আবু সাঈদ হল’ নির্মাণের ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তাঁর নামে একটি আবাসিক হল নির্মাণের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

সোমবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে ‘শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের চলমান মেগা প্রকল্পের আওতায় নির্মাণাধীন চারটি নতুন আবাসিক হলের মধ্যে একটি হলের নাম রাখা হবে ‘শহীদ আবু সাঈদ হল’। তিনি বলেন, “শহীদ আবু সাঈদ একজন জাতীয় বীর। ২০২৪ সালের জুলাই আন্দোলনের বীরদের স্মৃতি এবং জুলাইয়ের চেতনা ভবিষ্যৎ প্রজন্মের কাছে অম্লান রাখতে হবে।”

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাম্পাসে ‘আবু সাঈদ গেট’ নির্মাণের জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। শিগগিরই এর নির্মাণকাজ শুরু হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের মা মোছা. মনোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী ও বকুল মিয়া। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বুড়িগঙ্গা

সোমবার, ০৬ জুলাই ২০২৬

বেরোবিতে ‘শহীদ আবু সাঈদ হল’ নির্মাণের ঘোষণা

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x