পলাশ থানা যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাজপথের পরীক্ষিত নেতা আসলাম হোসেন বাবু। সম্প্রতি ঘোষিত পলাশ থানা যুবদলের নতুন কমিটিতে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। এ খবরে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আসলাম হোসেন বাবু মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে তিনি পলাশের মাটি ও মানুষের নেতা, নরসিংদী-২ আসনের মাননীয় সংসদ সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. আব্দুল মঈন খান ও পলাশ থানা বিএনপি নেতা বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
তিনি বলেন, দলের এই আস্থা ও দায়িত্ব তার জন্য গর্বের। অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা করবেন।
আসলাম হোসেন বাবু আরও বলেন, বিএনপির আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের ধারাকে এগিয়ে নিতে তিনি সবসময় মাঠপর্যায়ে সক্রিয় থাকবেন এবং দলের সিদ্ধান্ত বাস্তবায়নে নিবেদিত থেকে কাজ করবেন।
সবশেষে তিনি দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা এবং সহযোগিতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় পলাশ থানা যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন হিসেবে এগিয়ে যাবে।