ঢাকা    বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

অ্যাডমিট কার্ড ভুলে আসা ছাত্রীর পাশে ছাত্রদল, দিতে পারলেন পরীক্ষা

লক্ষ্মীপুরে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অ্যাডমিট কার্ড বাড়িতে রেখে আসায় কয়েকজন পরীক্ষার্থী চরম দুশ্চিন্তায় পড়েন। তাদের মধ্যে এক ছাত্রী কান্নায় ভেঙে পড়েন, কারণ সময়মতো অ্যাডমিট কার্ড না পেলে পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হতো না।

এ সময় লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা দ্রুত উদ্যোগ নেন। তারা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বাড়ি থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড হাতে পেয়ে নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে সক্ষম হন। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এইচএসসি ও সমমান পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী এবং অভিভাবকদের সহায়তায় পরীক্ষা কেন্দ্র প্রাঙ্গণে একটি তথ্য ও সহায়তা কেন্দ্র এবং বিশ্রামের জন্য অস্থায়ী ছাউনি স্থাপন করে লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল। সেখানে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা দেওয়ার পাশাপাশি অপেক্ষমাণ অভিভাবকদের বসার ব্যবস্থাও করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, সদস্য সচিব হাসিবুর রহমান অভি, লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখার সভাপতি ইসমাইল হোসেন রনি, সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোবেল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নিরব, দফতর সম্পাদক জাকির পাটওয়ারী, সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ বাবু ও আশরাফুল আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান আরিফ, সোহেল রানা, সদস্য হৃদয়, সাইফুল ইসলাম তাহসিন, তাওসিফ হাসনাত রাফিসহ অন্যান্য নেতাকর্মীরা।

ছাউনিতে অবস্থান করা অভিভাবকরা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, আগে পরীক্ষার সময় রোদ বা বৃষ্টির মধ্যে বাইরে অপেক্ষা করতে হতো। এবার বসার জন্য ছাউনির ব্যবস্থা থাকায় তারা অনেকটাই স্বস্তি পেয়েছেন। তাদের মতে, পরীক্ষার্থী ও অভিভাবকদের কথা বিবেচনায় নিয়ে নেওয়া এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

আয়োজকদের ভাষ্য, শিক্ষার্থীদের প্রয়োজন ও জনস্বার্থে এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা করবে ছাত্রদল।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

অ্যাডমিট কার্ড ভুলে আসা ছাত্রীর পাশে ছাত্রদল, দিতে পারলেন পরীক্ষা

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x