ঢাকা    বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

সিংড়ায় গ্লোবাল টিভির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

নাটোরের সিংড়ায় জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন গ্লোবাল টিভি-র ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। গ্লোবাল টিভির সিংড়া উপজেলা প্রতিনিধি জুলহাজ কায়েমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল।

এ সময় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি আক্তার, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাহাদত হোসেন মিন্টুসহ অন্যান্যরা।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোল্লা মো. এমরান আলী রানা, আবু জাফর সিদ্দিকী ও মোতালেব হোসেন। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, গত চার বছরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও মানসম্মত অনুষ্ঠান প্রচারের মাধ্যমে গ্লোবাল টিভি দর্শকদের আস্থা অর্জন করেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও চ্যানেলটি শোষিত ও বঞ্চিত মানুষের কথা তুলে ধরার পাশাপাশি দেশের উন্নয়ন ও জনস্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সিংড়ায় গ্লোবাল টিভির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x