ঢাকা    বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

ঢাবিকে নিয়ে ফুয়াদের বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ছাত্রদল সাধারণ সম্পাদকের

প্রকাশ : ০২ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঢাবিকে নিয়ে ফুয়াদের বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ছাত্রদল সাধারণ সম্পাদকের

ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে ব্যারিস্টার ফুয়াদের দেওয়া বক্তব্যকে ‘অবমাননাকর’ ও ‘তথ্যভিত্তিক নয়’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি ওই বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

বুধবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নাছির উদ্দীন নাছির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ব্যারিস্টার ফুয়াদের বিরূপ মনোভাবের পেছনে ঐতিহাসিক কারণ রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে, অথচ ব্যারিস্টার ফুয়াদের পছন্দের রাজনৈতিক দল জামায়াতে ইসলামী সে সময়গুলোতে বিপরীত অবস্থানে ছিল।

তিনি পোস্টে উল্লেখ করেন, ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন—প্রতিটি ঐতিহাসিক পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিবাচক ভূমিকা রেখেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী ইতিহাসের ভুল অবস্থানে ছিল বলেও দাবি করেন তিনি।

নাছির উদ্দীন নাছিরের মতে, অতীতের সেই অবস্থানের কারণেই একটি ক্ষোভ ও মানসিকতা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে এমন মন্তব্য করা হচ্ছে।

ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের মন্তব্য শুধু ঔদ্ধত্যপূর্ণ নয়, বরং ইতিহাসের বিকৃত ব্যাখ্যা দেওয়ারও শামিল। একই সঙ্গে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও গৌরবকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষাংশে নাছির উদ্দীন নাছির ব্যারিস্টার ফুয়াদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে দেওয়া অবমাননাকর ও অসত্য বক্তব্য দ্রুত প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ঢাবিকে নিয়ে ফুয়াদের বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ছাত্রদল সাধারণ সম্পাদকের

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x