ঢাকা    বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

সিসিটিভি দেখে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

অভিযুক্ত : সিসি টিভি ফুটেজ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন।

বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শিক্ষার্থী। অভিযোগে তিনি জানান, একই দিন সকাল ১১টা থেকে ১১টা ১৫ মিনিটের মধ্যে কলা অনুষদের পঞ্চম তলায় ফোকলোর স্টাডিজ বিভাগের করিডোরে এক অজ্ঞাত ব্যক্তি তার সঙ্গে আপত্তিকর আচরণ করেন। এতে তিনি মানসিকভাবে ভীষণ আতঙ্কিত ও বিব্রত হয়ে পড়েন।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, এর আগে তিনি কখনও এমন ঘটনার মুখোমুখি হননি। অভিযুক্তকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান জানান, বিষয়টি যৌন হয়রানি প্রতিরোধ কমিটিকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট থানায় চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে।

বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রোকসানা বেগম মিলি বলেন, শনিবার অফিস সময়ে সংশ্লিষ্টদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে এবং ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই প্রক্টর ও রেজিস্ট্রার দপ্তরকে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বুড়িগঙ্গা

বুধবার, ০১ জুলাই ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x