ঢাকা    বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

চৌদ্দগ্রামে সীমান্তের শূন্যরেখা থেকে নারীর মরদেহ উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ভারত সীমান্তসংলগ্ন শূন্যরেখা এলাকা থেকে রোকেয়া বেগম (৬০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জগন্নাথদিঘি সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বুধবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন জানান, নিহত রোকেয়া বেগম জগন্নাথদিঘি গুচ্ছগ্রামের বাসিন্দা এবং আলী এরশাদের স্ত্রী।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতে সীমান্তের শূন্যরেখায় মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরাও সীমান্তে অবস্থান নেন। তবে মরদেহটি বাংলাদেশের অংশে ছিল।

পুলিশ জানায়, রোকেয়া বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং দীর্ঘদিন ধরে এলাকায় ভবঘুরের মতো চলাফেরা করতেন। তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ওসি মো. আরিফ হোসাইন বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যেতে চেয়েছিলেন। তবে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তা অনুমোদন দেওয়া হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

বুড়িগঙ্গা

বুধবার, ০১ জুলাই ২০২৬

চৌদ্দগ্রামে সীমান্তের শূন্যরেখা থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x