ঢাকা    সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে জবিতে ছাত্রদল নেতা রুমির খাবার বিতরণ

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক হিসেবে উল্লেখিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অসহায়, দুস্থ ও দিনমজুর মানুষের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।

কর্মসূচিতে নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান (রুমি)।

এ সময় মো. মোস্তাফিজুর রহমান (রুমি) বলেন, “আজ আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। তাঁর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আমরা গরিব, অসহায়, দুস্থ ও দিনমজুর মানুষের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ কর্মসূচি পালন করছি।”

তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন, রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। তিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা চিন্তা করতেন এবং একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখতেন। আজকের এই ক্ষুদ্র আয়োজন সেই মানবিক আদর্শেরই প্রতিফলন।”

রুমি বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় দায়িত্ব। তাই শহীদ জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সমাজের সুবিধাবঞ্চিত, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এটি শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বরং মানবতার প্রতি আমাদের দায়বদ্ধতার প্রকাশ।”

শেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে তাঁর আদর্শ ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বুড়িগঙ্গা

সোমবার, ০৬ জুলাই ২০২৬

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে জবিতে ছাত্রদল নেতা রুমির খাবার বিতরণ

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x