ঢাকা    মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

সাভারের বিস্ফোরণ নিয়ে নাহিদের মন্তব্য রাজনৈতিক, আরও দায়িত্বশীল হওয়া উচিত: জাহেদ উর রহমান

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সাভারের বিস্ফোরণ নিয়ে নাহিদের মন্তব্য রাজনৈতিক, আরও দায়িত্বশীল হওয়া উচিত: জাহেদ উর রহমান

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের ঘটনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যকে ‘রাজনৈতিক বক্তব্য’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। একই সঙ্গে তিনি বলেন, নাহিদের মতো একজন রাজনৈতিক নেতার কাছ থেকে আরও দায়িত্বশীল মন্তব্য প্রত্যাশা করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, সাভারের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং সরকার এর নিন্দা জানায়। এ ঘটনায় সরকারের প্রধান দায়িত্ব হলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা।

নাহিদ ইসলামের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনি একটি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। এটি বলার অধিকার তার রয়েছে। তবে আমাদের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা একজন রাজনৈতিক নেতার কাছ থেকে আরও দায়িত্বশীল মন্তব্য প্রত্যাশা করি।’

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার না করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার ২৪ ঘণ্টাও পার হয়নি। তদন্ত একটি প্রক্রিয়া এবং প্রয়োজনীয় সময় নিয়েই তা এগোবে। সরকার জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে এবং দ্রুতই এ বিষয়ে অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, কোনো রাষ্ট্র বা সরকার সর্বোচ্চ চেষ্টা করার পরও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, সরকার ঘটনাটিকে কতটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে কি না। বর্তমান সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, সাভারে এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের জন্য প্রশাসনকে দায়ী করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, ‘স্পষ্টভাবে আজকের এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে। কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল? আমাদের হত্যা করার পরিকল্পনার অংশ হিসেবেই এখানে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে।’

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সাভারের বিস্ফোরণ নিয়ে নাহিদের মন্তব্য রাজনৈতিক, আরও দায়িত্বশীল হওয়া উচিত: জাহেদ উর রহমান

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x