ঢাকা    মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

রানীশংকৈলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, উপকারভোগীদের মাঝে চেক ও গাছের চারা বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি:

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান, আর্থিক সহায়তার চেক এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়।

রবিবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রানীশংকৈল-এর যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাতিজা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিআরডিবির সদস্য এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ও পল্লী উন্নয়ন ব্যাংক দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। পাশাপাশি তারা অভিভাবকদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে দেশের উন্নয়নে অংশীদার হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন উপকারভোগীর হাতে সম্মাননা স্মারক, আর্থিক সহায়তার চেক এবং বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

রানীশংকৈলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, উপকারভোগীদের মাঝে চেক ও গাছের চারা বিতরণ

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x