ঢাকা    মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

উখিয়ায় র‍্যাব-১৫-এর অভিযানে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

কক্সবাজার,কক্সবাজারের উখিয়া উপজেলার হাজীরপাড়া এলাকায় র‍্যাব-১৫ পরিচালিত এক বিশেষ অভিযানে প্রায় ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ শাকিলা শারমিন রেশমি নামে এক নারীকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আটক শাকিলা শারমিন রেশমি স্থানীয়ভাবে শিল্পী ইদ্রিসের স্ত্রী হিসেবে পরিচিত।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

তবে এ বিষয়ে র‍্যাব-১৫-এর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। র‍্যাব জানিয়েছে, আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অভিযানের বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের পর অভিযানের পূর্ণাঙ্গ তথ্য, উদ্ধার হওয়া আলামত এবং মামলার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

উখিয়ায় র‍্যাব-১৫-এর অভিযানে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x