ঢাকা    শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

সিংড়ায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

নাটোরের সিংড়া উপজেলার ইতালি ইউনিয়নের রাতাল গ্রামে পুকুরের পানিতে ডুবে রহমত নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রহমত বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা পুকুরপাড়ে গেলে অসাবধানতাবশত রহমত পা পিছলে পানিতে পড়ে যায়। তার সঙ্গে থাকা অন্য শিশুরা বিষয়টি দ্রুত পরিবারের সদস্যদের জানায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রহমত উপজেলার ইতালি ইউনিয়নের রাতাল গ্রামের মো. গোলাম হোসেনের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিশুটির আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের মাতম নেমে এসেছে। এলাকাবাসীর মধ্যেও গভীর শোকের ছায়া বিরাজ করছে।

বুড়িগঙ্গা

শনিবার, ০৪ জুলাই ২০২৬

সিংড়ায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x