ঢাকা    শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

রাণীশংকৈলের রাজমনির রহস্যজনক মৃত্যু, ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ পাবনার একটি ছাত্রী নিবাস থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত রাজমনি ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী। তিনি রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের কুমারগঞ্জ চেয়ারম্যানপাড়ার বাসিন্দা আকালু হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পাবনা সদর উপজেলার রাধানগর ডিগ্রি বটতলা মোড় এলাকার বাদশা ছাত্রী নিবাসের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, রাজমনি দীর্ঘদিন ধরে ওই ছাত্রী নিবাসে বসবাস করছিলেন। ঘটনার দিন দুপুরে তার রুমমেট বাড়িতে চলে যাওয়ায় তিনি কক্ষে একাই ছিলেন। বিকেলে পাশের ভবনে নির্মাণকাজে নিয়োজিত কয়েকজন শ্রমিক জানালার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা ছাত্রী নিবাসের মালিককে বিষয়টি জানালে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় রাজমনির মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

রাজমনির অকাল মৃত্যুতে তার পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

বুড়িগঙ্গা

শনিবার, ০৪ জুলাই ২০২৬

রাণীশংকৈলের রাজমনির রহস্যজনক মৃত্যু, ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x