ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

শ্রমিকদের নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সমাবেশ

সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে রাজধানীর চকবাজারে হোটেল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শ্রমিক নির্যাতন ও হয়রানি বন্ধের দাবি জানিয়ে রাজমহল হোটেল কর্তৃপক্ষকে সতর্ক করেছেন শ্রমিক নেতারা।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন লালবাগ কমিটির উদ্যোগে চকবাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো. আলম।

সমাবেশে বক্তব্য দেন হোটেল রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক এবং বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্তারুজ্জামান খান, থানা অঞ্চলের নেতা আব্দুর জলিল, গুলিস্তানের নেতা কবির উকিল, বংশালের নেতা রিয়াজ উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, চকবাজারের ছুড়িহাট্টায় অবস্থিত রাজমহল হোটেলের মালিক শ্রমিকদের নির্যাতন ও হয়রানি করছেন। অবিলম্বে এসব বন্ধ না হলে রাজমহল হোটেলের সামনে অবস্থান ধর্মঘটসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে নেতারা বলেন, সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সংগ্রাম পরিষদের পক্ষ থেকে একাধিকবার স্মারকলিপি দেওয়া হলেও গেজেট বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। এ দাবিতে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নসহ দেশের বিভিন্ন বেসিক ইউনিয়ন ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছে।

তারা জানান, দাবি বাস্তবায়নের জন্য গত ৩১ আগস্ট শ্রম মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়ে আট দফা দাবি জানানো হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধসহ বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধির কারণে স্বল্প মজুরিতে শ্রমিকদের পরিবার নিয়ে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। শ্রমিকদের জন্য স্বল্পমূল্যে রেশন সুবিধাও নেই। ফলে অনেক শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন বলে দাবি করেন তারা।

বক্তারা বলেন, শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, নিম্নতম মজুরির গেজেট বাস্তবায়নসহ শ্রম আইন কার্যকর করার আন্দোলন আরও জোরদার করা হবে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ও ধারাবাহিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

সমাবেশে থানা অঞ্চলে কমিটি গঠনের লক্ষ্যে আগামী ২০ সেপ্টেম্বর সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বুড়িগঙ্গা

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

শ্রমিকদের নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সমাবেশ

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x