ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

বাগমারায় ফসলি জমির টপসয়েল কাটায় দুইজনের দণ্ড, একজনের কারাদণ্ড

রাজশাহীর বাগমারা উপজেলায় ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কেটে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৮ অক্টোবর) তাহেরপুর পৌরসভার দুটি স্থানে পরিচালিত অভিযানে একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান দুটি পরিচালনা করা হয়।

বুধবার দুপুর ১২টার দিকে তাহেরপুর পৌরসভার মথুরাপুর বিল এলাকায় প্রথম অভিযান চালানো হয়। এ সময় ফসলি জমির টপসয়েল কেটে পুকুর খননের অভিযোগে মো. শফিকুল ইসলাম (২৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

একই দিন দুপুর ১২টা ৪০ মিনিটে তাহেরপুর পৌরসভার নূরপুর সোলাখুড়া বিল এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। সেখানে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে পুকুর খননের অভিযোগে আব্দুস সালাম (৬২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে একই আইনের ১৫(১) ধারায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুল ইসলাম, এসআই (নি.) মো. রাব্বি ইসলাম, এসএম আব্দুল আলিমসহ বাগমারা থানা পুলিশের সদস্যরা।

ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কৃষি উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মাটি কেটে নেওয়ার ফলে জমির উর্বরতা ও ভবিষ্যৎ ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। কৃষিজমির সুরক্ষা এবং মাটির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বুড়িগঙ্গা

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বাগমারায় ফসলি জমির টপসয়েল কাটায় দুইজনের দণ্ড, একজনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x