ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

গাজীপুরে স্বামীকে আটকে রেখে গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ

গাজীপুরে স্বামীকে আটকে রেখে গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ, এজাহারনামীয় দুই আসামি।

গাজীপুরের শ্রীপুরে স্বামীকে আটকে রেখে এক গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে ঘটনা জানার পরপরই অভিযুক্তদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়েছে কিন্তু তাদের পাওয়া যায়নি।

আসামিরা হলেন সিলেট কোতোয়ালি থানার মাজারখানা এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. ফারুক (৩২) এবং শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের মৃত সুলতান মুন্সির ছেলে নয়ন (১৯)।

থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে ওই গার্মেন্টস শ্রমিকের স্বামীকে ফারুক ডেকে নিয়ে একটি রুমে আটকে রাখেন। পরে ওই নারীকে ধর্ষণ করেন ফারুক ও নয়ন। এসময় বাইরে পাহারায় থাকা অজ্ঞাতপরিচয় আরও দুই যুবক তাকে ধর্ষণ করে। এসময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান।

শ্রীপুর থানার ওসি শাহীনুর আলম বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

গাজীপুরে স্বামীকে আটকে রেখে গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x