সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত ৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এর মধ্যে ৩৬ জন ট্যালেন্টপুল এবং ১৪ জন সাধারণ বৃত্তি পেয়েছে। সোমবার (১০ আগস্ট) উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মানে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাহাব উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান,উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন রায়,বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। এই সময়ে বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যে অভিনন্দন জানিয়ে বলেছেন,শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষক-অভিভাবকদের আন্তরিক সহযোগিতা এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশের ফলেই এই অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীরা ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। উল্লেখ্য, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ৫০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। এর মধ্যে ৩৬ জন ট্যালেন্টপুল এবং ১৪ জন সাধারণ বৃত্তি পাওয়ায় বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যাচ্ছে।