ঢাকা    সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

ডিবি'র জালে কারবারি ইয়াবাসহ আটক

ডিবি'র জালে কারবারি ইয়াবাসহ আটক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের জুড়ীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৯ই আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জুড়ী উপজেলাধীন ফুলতলা চা বাগানের গেটের সামনে এসআই (নিরস্ত্র) আহলাদ ইবনে জামিল, পিপিএমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন আজাদ চৌধুরী (৩৫)। তিনি জুড়ী উপজেলার বিরনতলা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আনফর আলী।

গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ফুলতলা চা বাগানের গেটের সামনে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আজাদ পালানোর চেষ্টা করেন। পরে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির গোঁজা থেকে একটি জিপারযুক্ত বায়ুনিরোধক কালো পলিপ্যাকে রাখা ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার আজাদ চৌধুরীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বুড়িগঙ্গা

সোমবার, ১০ আগস্ট ২০২৬

ডিবি'র জালে কারবারি ইয়াবাসহ আটক

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার
ডিবি'র জালে কারবারি ইয়াবাসহ আটক
0:00 0:00
1.0x