ঢাকা    সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

উল্লাপাড়ায় নজরুল বর্ষের উদ্বোধনী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‎​মোঃ মোসলেম উদ্দিন সিরাজী 

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

‎সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ‘ঝিমঝিম কচি-কাঁচা মেলা’র উদ্যোগে নজরুল বর্ষ উপলক্ষে বছরব্যাপী আয়োজনের উদ্বোধন,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ​রবিবার (৯ আগস্ট) উল্লাপাড়া পৌরসভা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের শিশু সদস্য রিমঝিম কর্মকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রায়হানুল ইসলাম,​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ শারমিন আক্তার রিমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান,পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম ভূঁইয়া,উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান,মেলার পরিচালক সিনিয়র সাংবাদিক এ. আর. জাহাঙ্গীর হোসেন এবং শিশু সদস্য অঙ্কিতা। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ সাহেব আলী ও মোঃ মোসলেম উদ্দিন সিরাজী। এতে ​আলোচনা পর্ব শেষে নজরুলের রচনা ও সৃষ্টির ওপর ভিত্তি করে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। ওস্তাদ শ্যামল সাহা ও নৃত্য শিক্ষক আশিক ফারুকের পরিচালনায় এবং সাবা ও সুমাইয়ার উপস্থাপনায় মেলার ৩০ জন শিশু-কিশোর একক ও সমবেত সংগীত,আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করেছে। আয়োজনটির পরিকল্পনায় ছিলেন নজরুল বর্ষ আয়োজক কমিটির সদস্য সচিব নজরুল ইসলাম এবং যুগ্ম সচিব ওবাইদুল ইসলাম মাহবুব খান। ​মেলার পরিচালক এ. আর. জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন,নজরুল বর্ষ উপলক্ষে বছর ব্যাপী নানা কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে শিশুদের রচনা প্রতিযোগিতা, নজরুল সংগীত,আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা এবং শিক্ষা সফর। আগামী ২৫ মে ২০২৭ খ্রিঃ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বছর ব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটবে।

বুড়িগঙ্গা

সোমবার, ১০ আগস্ট ২০২৬

উল্লাপাড়ায় নজরুল বর্ষের উদ্বোধনী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x