ঢাকা    রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী


সিরাজগঞ্জে শহীদ মডেল স্কুলের প্রথম সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী ‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ‎ ‎সিরাজগঞ্জ শহীদ মডেল স্কুলে-২০২৬ খ্রি.প্রথম সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাদু প্রদর্শনী করা হয়েছে। শহীদ মডেল স্কুলের আয়োজনে,গত শনিবার (৪জুলাই) সিরাজগঞ্জ শহরে মুজিব সড়ক মাড়োয়াড়িপট্রি) রোডস্থ সিরাজগঞ্জ সুনামখ্যাত বিদ্যাপীঠ "শহীদ মডেল স্কুল" এ প্রথম সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাদু প্রদর্শনী অনুষ্ঠানে শহীদ শিক্ষা পরিবারের চেয়ারম্যান আলহাজ্ব শহীদুল আলম শহীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী শিক্ষাবোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক মোঃ শামীম হাসান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন,সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুর রহমান। স্বাগত বক্তব্য রেখেছিলেন,সিরাজগঞ্জ শহীদ মডেল স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ হাসানুজ্জামান তালুকদার রনজু। আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রধান অতিথি বক্তব্যে বলেছেন, এই ধরনের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে তোলে এবং সাফল্যের প্রতি আগ্রহ বাড়ায়। অনুষ্ঠানে অভিভাবকেরাও উপস্থিত থেকে সন্তানদের জন্য এই অনুষ্ঠানে উৎসাহ প্রদান করেছেন। শিক্ষার্থীরা দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের প্রতিটি সাফল্য আমাদের জন্য গর্বের। শহীদ মডেল স্কুলে শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার বিকাশে সর্বদা কাজ করে যাচ্ছে। এই সময়ে অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠেছে।"

সিরাজগঞ্জে শহীদ মডেল স্কুলের প্রথম সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান