ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

উল্লাপাড়ায় পাঁচ দিনব্যাপী ৪১৮ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন

​বাংলাদেশ স্কাউটস,রাজশাহী অঞ্চলের ব্যবস্থাপনায় ও সিরাজগঞ্জ জেলার আয়োজনে, উল্লাপাড়া উপজেলা স্কাউটের নিজস্ব অর্থায়নে ৪১৮ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ৬ থেকে ১০ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ কোর্সে ৪৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছিলেন। ​শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলা স্কাউট বাংলাদেশ শিক্ষক সমিতি উল্লাপাড়া শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার মোঃ শহীদুল ইসলামের সঞ্চালনায় স্কাউট সংগঠনের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের মাননীয় সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ শামীম হাসান,পৌর প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম ভূইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল কাদের বিশ্বাস,জেলা স্কাউটের কমিশনার মোঃ সাজেদুল ইসলাম,জেলা স্কাউটের সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রুবেল, উপজেলা স্কাউটের কমিশনার মোঃ আব্দুল মালেক, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজদার হোসেন, স্কাউটস উপ-পরিচালক ও কোর্স নেতা মোঃ জামাল উদ্দিন,এবং কোর্স স্টাফ নন্দিতা দাস,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ হেলাল সরকার, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহাজাহান আলী প্রমুখ। ​সমাপনী বক্তব্য শেষে প্রধান অতিথি কোর্স সম্পন্নকারী ৪৫ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র ও স্মারক উপহার তুলে দেন। পরিশেষে স্কাউটদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও সভাপতির আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে এই বর্ণাঢ্য আয়োজনের সফল সমাপ্তি ঘটেছে।

বুড়িগঙ্গা

রোববার, ১১ অক্টোবর ২০২৬

উল্লাপাড়ায় পাঁচ দিনব্যাপী ৪১৮ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x