ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

সিংড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

নাটোরের সিংড়ায় মালবোঝাই ট্রাকের ধাক্কায় হাসিব সরদার (৩৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত হাসিব সরদার সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের পারুহার পাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার আবুল সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোররাতে ভ্যানে করে মাছ বিক্রির উদ্দেশ্যে রনবাঘায় যান হাসিব। মাছ বিক্রি শেষে ভ্যান নিয়ে বাড়ি ফেরার পথে বাঁশের ব্রিজ এলাকায় পৌঁছালে নাটোর থেকে ছেড়ে আসা একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বুড়িগঙ্গা

রোববার, ১১ অক্টোবর ২০২৬

সিংড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x