সরকার ডায়াগনস্টিক এন্ড নার্সিং হোম; মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ও নতুন ভবন শুভ উদ্বোধন।
মোঃ সিমান্ত তালুকদার
(রায়গঞ্জ) সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা এলাকার অন্যতম জনপ্রিয় চিকিৎসাসেবা প্রতিষ্ঠান সরকার ডায়াগনস্টিক এন্ড নার্সিং হোম এর নতুন ভবনে স্থানান্তর উপলক্ষে এক শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯ অক্টোবর , রোজ শুক্রবার সকাল ১০:০০ ঘটিকায় প্রতিষ্ঠানটির নতুন নিজস্ব ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব ভি.পি মোঃ আয়নুল হক।
নতুন ভবনের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। নতুন ও বর্ধিত পরিসরে এই নার্সিং হোমটি অত্র অঞ্চলের স্বাস্থ্যসেবার মান আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী পরিচালক জামিল মাদ্রাসা বগুড়া মুফতি মাওলানা মোঃ আতাউল্লাহ নিজামী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সামছুল ইসলাম রায়গঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি এলাকার গণ্যমান্য ও সুনামধন্য ব্যক্তিবর্গ। দোয়া মাহফিলে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি, কর্মকর্তা-কর্মচারীদের মঙ্গল এবং রোগীদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ও আমন্ত্রণে ছিলেন সরকার ডায়াগনস্টিক এন্ড নার্সিং হোম এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ কামরুজ্জামান সরকার । সহকারী ব্যবস্থাপনা পরিচালক রুবেল আহমেদ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জনাব শহিদুল ইসলাম ম্যানেজার রফিকুল ইসলাম বাবু উদ্বোধন শেষে মাননীয় এমপি মহোদয় সহ আমন্ত্রিত অতিথি ও সাধারণ জনতাকে নতুন ভবনের আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও সুযোগ-সুবিধা ঘুরিয়ে দেখানো হয়। পরিশেষে দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়