ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আল-আমীনের নেতৃত্বে ঈশ্বরগঞ্জে আনন্দ শোভাযাত্রা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সাবেক ছাত্রনেতা ও ময়মনসিংহ জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক আল আমীনের নেতৃত্বে শোভাযাত্রাটি বের করা হয়। এতে উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিকেলে ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সামনে গিয়ে ঘুরে আসে। এরপর শোভাযাত্রাটি পুরাতন গো-হাটায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা যুবদলের নেতা জাহাঙ্গীর আলম, বাবুল মিয়া, সানি, বাবু, শাহীন মিয়া, কামাল হোসেন, নাজমুল হোসাইন, ফরিদ মিয়া, নাজমুল হোসেন, কারিম মিয়া, নোমান আহমেদ, সোহেল মিয়াসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে আল-আমীন বলেন, যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের অঙ্গীকার-দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং দেশ ও মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখা। গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, ঈশ্বরগঞ্জের যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দলের স্বার্থে কাজ করতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।

শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উৎসবমুখর পরিবেশে পালিত হয়।

বুড়িগঙ্গা

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আল-আমীনের নেতৃত্বে ঈশ্বরগঞ্জে আনন্দ শোভাযাত্রা

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x