ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোলাপ-খলিল-সাঈদের নেতৃত্বে ঈশ্বরগঞ্জে আনন্দ মিছিল

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে যুবদল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী নাজমুল হুদা গোলাপ, ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি খলিলুর রহমান খলিল এবং পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ হোসাইনের নেতৃত্বে মিছিলটি বের করা হয়।

বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সামনে থেকে ঘুরে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে ব্যানার ও ফেস্টুন দেখা যায়। তাঁদের দলীয় স্লোগানে পৌর শহরের বিভিন্ন সড়ক মুখর হয়ে ওঠে।

মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাজমুল হুদা গোলাপ তাঁর বক্তব্যে বলেন, যুবদল দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ঈশ্বরগঞ্জে যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্য ধরে রাখতে হবে।

আনন্দ মিছিল ও সমাবেশে যুবদল, বিএনপি, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বুড়িগঙ্গা

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোলাপ-খলিল-সাঈদের নেতৃত্বে ঈশ্বরগঞ্জে আনন্দ মিছিল

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x