ঢাকা    রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

টেকনাফে অপহরণের চেষ্টা ব্যর্থ, তিনজনকে কুপিয়ে গুরুতর আহতের অভিযোগ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ন্যাচার পার্ক এলাকায় তিনজনকে অপহরণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহতদের পরিবারের দাবি, এ হামলায় চিহ্নিত রোহিঙ্গা সন্ত্রাসীরা জড়িত।

রবিবার (৫ জুলাই) বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে ন্যাচার পার্কে সেনাবাহিনীর ক্যাম্পের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— স্থানীয় নুর মোহাম্মদের ছেলে মো. জাকারিয়া (৪২), কবির আহমদের ছেলে মো. ইউনুছ (৩২) এবং নুর মোহাম্মদের আরেক ছেলে মো. জাবের (৩৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, একদল সশস্ত্র দুর্বৃত্ত ধারালো দা ও কিরিচসহ তাদের ওপর হামলা চালায়। এ সময় তিনজনকে অপহরণের চেষ্টা করা হলে তারা বাধা দেন। এতে হামলাকারীরা তাদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত জাদিমুড়া টিটিএস হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের পরিবারের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে চিহ্নিত রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদের স্বজনদের অপহরণের উদ্দেশ্যে হামলা চালায়। অপহরণে ব্যর্থ হয়ে নির্মমভাবে কুপিয়ে আহত করা হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দমদমিয়া ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বুড়িগঙ্গা

রোববার, ০৫ জুলাই ২০২৬

টেকনাফে অপহরণের চেষ্টা ব্যর্থ, তিনজনকে কুপিয়ে গুরুতর আহতের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x