ঢাকা    রোববার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্কুল মাঠে খেলা শেষে বিদ্যালয়ের দেয়াল টপকে সড়কে নামার সময় ব্যাটারিচালিত একটি ইজিবাইকের চাপায় গুরুতর আহত হয়ে অর্ক গৌড় (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরনিখলা উচ্চ বিদ্যালয়ের সামনে ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে বিকেল আনুমানিক ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত অর্ক গৌড় ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরনিখলা গ্রামের পাটবাজার পুকুর এলাকার বাসিন্দা ভজন গৌড়ের মেঝো ছেলে। সে চরনিখলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকালে ডাল-রুটি নাস্তা খেয়ে অর্ক কয়েকজন সহপাঠী ও খেলার সাথীকে নিয়ে চরনিখলা উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলতে যায়। বিদ্যালয় বন্ধ থাকায় তারা দেয়াল টপকে মাঠে প্রবেশ করে। খেলা শেষে ফের দেয়াল টপকে ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী সড়কে নামার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিক থেকে ঈশ্বরগঞ্জ পৌর বাজারমুখী একটি যাত্রিবাহী ব্যাটারিচালিত ইজিবাইক অর্কের শরীরের ওপর উঠে যায়। এতে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা অর্ককে দ্রুত উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুর খবরে ভেঙে পড়েন অর্কের মা গীতা রানী গৌড়। বিলাপ করতে করতে তিনি বলেন, “সকালে আমার ছেলে ডাল-রুটি খেয়ে ফুটবল খেলতে গিয়েছিল। বলেছিল, খেলা শেষে এসে আবার রুটি খাবে। বাবা অর্করে, এখন কে রুটি খাবে? ভগবান, তুমি এটা কী করলে?” শোকে বারবার মূর্ছা যান তিনি। অন্যদিকে ছেলে হারানোর বেদনায় বারবার অচেতন হয়ে পড়েন বাবা ভজন গৌড়। এ হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ইজিবাইকের দুর্ঘটনায় আহত অর্ক গৌড়কে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তিনি আরও জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর ঘটনায় পরিবারের বিনা ময়নাতদন্তের আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট থানা আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে।

বুড়িগঙ্গা

রোববার, ০৫ জুলাই ২০২৬

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x