ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে নাঈম-ইমরান

নাঈম আবেদীন ও ইমরান ভূঁইয়া তাসকিন

জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সংসদের নতুন কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। মহানগর দক্ষিণের নতুন কমিটির সভাপতির দায়িত্বে এসেছেন জুলাই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম প্রধান নেতা নাঈম আবেদীন। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন ইমরান ভূঁইয়া তাসকিন। 

জাতীয় ছাত্রশক্তি কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার এবং সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী সাক্ষরিত বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির ঘোষণা দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ঘোষিত এই কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশ দেওয়া হয়।

নবগঠিত কমিটির সভাপতি নাঈম আবেদীন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনৈতিক পথচলা শুরু হয় তার। শেখ হাসিনার পতনের পর ২০২৪ সালের অগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় অর্গানাইজিং উইং দায়িত্ব পালন করে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ১৮ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভেঙে গড়ে ওঠা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের প্রতিষ্ঠাতা সিনিয়র সংগঠক হিসেবেও দয়িত্ব পালন করেনি তিনি। পরে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির সহযোগী সংগঠন হিসেবে জাতীয় ছাত্রশক্তির আত্মপ্রকাশ হলে এর সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পান তিনি। 

নবগঠিত ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ইমরান তাসকিন ভূ্ঁইয়া জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ি-ডেমরা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে আন্দোলনের নেতৃত্ব দেন।

বুড়িগঙ্গা

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে নাঈম-ইমরান

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x