যশোরের কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) কেশবপুর প্রেসক্লাবের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান। সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য শামসুজ্জামান, মোহাম্মদ শফি ও অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী। এছাড়া বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী ও মোতাহার হোসাইন।
সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পরে উন্মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক আব্দুস সালাম, আব্দুল মোমিন, সুশান্ত মল্লিক, আলমগীর হোসেন, জাকির হোসেনসহ অনেকে।
বক্তারা প্রেসক্লাবের ঐক্য সুদৃঢ় করা, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং কল্যাণে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় কেশবপুর প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।