ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছেন জবির সাবেক শিক্ষার্থী নাঈম রাজ

ভারতের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের চণ্ডীগড় ক্যাম্পাসের থিয়েটার বিভাগে প্রথমবারের মতো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এমএ (ইন্ডিয়ান থিয়েটার) প্রোগ্রামে ভর্তির সুযোগ দেওয়া হয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে। সেই ব্যাচে ভর্তি হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ১২ তম ব্যাচের সাবেক শিক্ষার্থী নাঈম রাজ অসাধারণ একাডেমিক সাফল্য অর্জন করে এমএ ইন্ডিয়ান থিয়েটার প্রোগ্রামে প্রথম স্থান লাভ করেছেন।

নাঈম রাজের এই সাফল্য পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী ও একাডেমিক অঙ্গনে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মীনাক্ষী গোয়েল বলেন, ভারতীয় থিয়েটার বিভাগে প্রথম আন্তর্জাতিক শিক্ষার্থীর এমন সাফল্য পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

বিভাগের চেয়ারপারসন প্রফেসর নবদীপ কৌর নাঈম রাজের সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করে বলেন, “প্রথম স্থান অর্জনের জন্য নাঈম রাজকে নিয়ে আমি সত্যিই আনন্দিত ও গভীরভাবে গর্বিত। এটি আমাদের বিভাগের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত।”

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ডিন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস প্রফেসর কেওয়াল কৃষ্ণান বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই পাঞ্জাব বিশ্ববিদ্যালয় পরিবারের অবিচ্ছেদ্য অংশ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা নিয়মিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও প্রোগ্রামে ভর্তি হচ্ছেন।

ভারতীয় থিয়েটার বিভাগে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি এবং প্রথম ব্যাচের একজন বাংলাদেশি শিক্ষার্থীর শীর্ষস্থান অর্জন দুই দেশের মধ্যকার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্কের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। নাঈম রাজের এই অর্জন বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান একাডেমিক ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করার সম্ভাবনাও তুলে ধরেছে।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছেন জবির সাবেক শিক্ষার্থী নাঈম রাজ

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x