ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

শিবচরে তরুণীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তের চেষ্টা পুলিশের

মোঃ মানিক মিয়া, 

স্টাফ রিপোর্টার । 

​মাদারীপুরের শিবচরে একটি পরিত্যক্ত স্থান থেকে আনুমানিক ২০ থেকে ২৩ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার মাদবরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাখরের কান্দি গ্রামের দারুসসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন একটি পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই মাদ্রাসার পাশের পরিত্যক্ত জায়গায় এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি দ্রুত স্থানীয় পুলিশকে জানানো হলে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর সোয়া ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমান।

​পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে নিহত ওই তরুণীর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ২০ থেকে ২৩ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

​এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি নিহত নারীর পরিচয় শনাক্ত এবং ঘটনার নেপথ্যের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।"

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

শিবচরে তরুণীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তের চেষ্টা পুলিশের

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x