ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

মোঃ মানিক মিয়া

মোঃ মানিক মিয়া


শিক্ষকদের সামাজিক সুরক্ষা ও প্রভাবমুক্ত শিক্ষাঙ্গন গড়ার আহবানে আলোচনা সভা অনুষ্ঠিত

​শিক্ষকদের সামাজিক সুরক্ষা ও প্রভাবমুক্ত শিক্ষাঙ্গন গড়ার আহ্বানে আলোচনা সভা অনুষ্ঠিত​মোঃ মানিক মিয়া, স্টাফ রিপোর্টার । বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে 'শিক্ষকদের সামাজিক সুরক্ষা ও প্রভাবমুক্ত শিক্ষাঙ্গন গড়তে করণীয়' শীর্ষক এক আলোচনা সভা ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুর কবির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক অ্যালায়েন্স (বিএসএ)-এর আয়োজনে আজ শনিবার (৩ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় এই সভা অনুষ্ঠিত হয়।  ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পরিষদের (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। এতে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান।  ​আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি বলেন, "শিক্ষাঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা এবং শিক্ষক সমাজের সামাজিক ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা বর্তমান সময়ে অত্যন্ত জরুরি।" শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে শিক্ষক ও নীতি-নির্ধারকদের যৌথ উদ্যোগের ওপর তিনি জোর দেন।  ​বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের আহ্বায়ক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো: সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:  ​ড. আতিক মুজাহিদ, এমপি (যুগ্ম আহ্বায়ক, এনসিপি)  ​মারদিয়া মমতাজ, এমপি (ইঞ্জিনিয়ার ও শিক্ষক)  ​সারোয়ার তুষার (যুগ্ম আহ্বায়ক, এনসিপি)  ​অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন (সাংগঠনিক সম্পাদক, ইউটিএল)  ​ফয়সাল মাহমুদ শান্ত (যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা বিষয়ক সম্পাদক, এনসিপি)  ​ড. শামীম হামিদী (সদস্য সচিব, ইউনিভার্সিটি শিক্ষক অ্যালায়েন্স)  ​ড. আব্দুল হামিদ (আহ্বায়ক, ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স)  ​মো. জসিম উদ্দিন আহমেদ (মহাসচিব, বাংলাদেশ শিক্ষক সমিতি)  ​উপাধ্যক্ষ মো. আবদুর রহমান (মহাসচিব, অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরাম বাংলাদেশ)  ​শামিয়া জামান পান্না (আহ্বায়ক, নন এমপিও শিক্ষক কর্মচারী পরিষদ)  ​জাহাঙ্গীর আলম (সদস্য সচিব, নন এমপিও শিক্ষক কর্মচারী পরিষদ)  ​আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের অধিকার আদায়, এমপিওভুক্তি সংক্রান্ত বৈষম্য দূরীকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষে বিভিন্ন সুপারিশ ও দাবি তুলে ধরেন। বিপুল সংখ্যক শিক্ষকের উপস্থিতিতে সভাটি শিক্ষক সমাজের সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

শিক্ষকদের সামাজিক সুরক্ষা ও প্রভাবমুক্ত শিক্ষাঙ্গন গড়ার আহবানে আলোচনা সভা অনুষ্ঠিত